বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্যান্সারের চিকিৎসায় বড় অঙ্কের অর্থের প্রয়োজন

লিভার ক্যান্সারে আক্রান্ত মোবারক হোসেন, মানবিক সহায়তার আহ্বান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম
লিভার ক্যান্সারে আক্রান্ত মোবারক হোসেন, মানবিক সহায়তার আহ্বান

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামের দিনমজুর মোবারক হোসেন (৭০) লিভার ক্যান্সারে আক্রান্ত। ছোটখাটো ব্যবসা করে স্ত্রী, ৪ সন্তান নিয়ে কোন রকম দিনানিপাত করছেন। কিন্তু হঠাৎ কওেন তিনি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের উপর নেমে আসে বিপর্যয়। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত।

এই সংবাদ তার পরিবারের ওপর নেমে আনে অন্ধকারাচ্ছন্ন। একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে পরিবারের ভরণ পোষণ দিশেহারা হয়ে পড়েছে মোবারক হোসেনের পরিবারটি। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আজগর আলী ও ডাক্তার মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই চিকিৎসার ব্যয় কয়েক লক্ষাধিক টাকা, যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

মোবারক হোসেন গত কয়েক মাস ধরে চিকিৎসা চালিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মোবারক অসুস্থ হয়ে পড়লে পরিবারটি অনাহারে দিনানিপাত করছেন। অভাবের তাড়নায় চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

Model Hospital

অসুস্থ মোবারক হোসেন জানান, আমি মারা গেলে আমার পরিবারের স্ত্রী সন্তাননের জীবন অন্দকারময় হয়ে উঠবে। আমি বেঁচে থাকলে আমার পরিবারটিও বেঁচে যাবে। সমাজের দয়ালু ও হৃদয়বান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তবে হয়তো আমি নতুন করে বাঁচার সুযোগ পাবো। কিন্তু চিকিৎসার খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষে তা বহন করা অসম্ভব।

এখন তিনি অপেক্ষা করছেন মানবিক হৃদয়ের স্পর্শের সমাজের বিত্তবান, দানশীল ও দয়ালু মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারো নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবেন মোবারক হোসেন ও তার পরিবার।

যে কেউ চাইলে মোবারক হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে পারেন নিচের নম্বরে যোগাযোগ করুন। যোগাযোগ: +৮৮০১৭৪১১৭৬২৪৫, বিকাশ (পার্সোনাল): +৮৮০১৭৪১১৭৬২৪৫।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital