বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪৮ পিএম
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে  মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ হুমকির মুখে আবাদি জমি। রাতদিন অব্যাহত বালু উত্তোলনে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা বাড়ছে। এতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় মোহনপুর লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন চলছে এ অবৈধ বালু লুটপাট। ড্রেজারের গর্জনে গ্রামবাসীর ঘুম হারাম হচ্ছে, নদীর বুক চিরে বালু তুলে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এতে শত শত একর আবাদি জমি, হাজারো বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজারসহ নানা স্থাপনা বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের জমি, ফসল আর ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। যদি অবিলম্বে ড্রেজার বন্ধ না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে মাঠে নামব।’
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবৈধ ড্রেজার বন্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ যেন নেয়া হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।
মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে এবং মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষকদলের সহ সভাপতি হানিফ পাটোয়ারী, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জি, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital