বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৫৩ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা প্রধান করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুজন, ইউনিয়ন যুবদলের সদস্য ও প্রবাসী জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রাজু পাটোয়ারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদল আয়োজনে নাউলা বিএনপি ও সহযোগী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই তিন প্রবাসী নেতাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো.কাউছার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইঞ্জি.সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, যুবদল নেতা হাসান ইকবাল টিটু, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একে মিলন প্রমুখ।

Model Hospital

এছাড়াও বক্তব্য রাখেন,ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন হোসেন পাঠান, বিল্লাল হোসেন,আলাউদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক হাবিব উল্লাহ আজাদ,মেরাজ হোসেনস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রবাসী নেতাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে আগে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়ে নাউলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital