বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তারুণ্যের সমাবেশে আলহাজ্ব এম এ হান্নান

দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:০৪ পিএম
দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো
জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে গুপ্টি পশ্চিম ইউনিয়নে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
তিনি বলেন, “আগামীর বাংলাদেশ মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। যে যত দফাই দিক না কেনো, বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমাধান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুতি নিচ্ছে। গত তিনটি নির্বাচনে দেশের তরুণ সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা তরুণদের উদ্বুদ্ধ করতে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি।”
এম এ হান্নান আরও বলেন, “যদি মহান আল্লাহ ও জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন তবে, এই উপজেলায় দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব শাওন চৌধুরী।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।