বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের রায়চোঁতে হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:০৮ পিএম
হাজীগঞ্জের রায়চোঁতে হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
চিকিৎসা শুধুমাত্র সেবা নয়,এটি নাগরিক ও মানবিক অধিকার এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে  ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন হাফেজ তানভীর হোসেন।

শনিবার (৩০ আগস্ট) উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ ফোরকানিয়া মাদ্রাসায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মোট ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা চিকিৎসা সেবা দেওয়া হয়।

মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ ইব্রাহিম খলিল সোহাগ। ক্যাম্পে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সেবা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক বই বিতরণ করা হয়।

সার্বিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার, হাজীগঞ্জ।

Model Hospital

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষদের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিতভাবে এমন চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital