বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন নারী উদ্যোক্তা সংগঠন সংগঠন বিজয়ী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম
মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন নারী উদ্যোক্তা সংগঠন সংগঠন বিজয়ী

বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ করেন ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ও বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান।

চাঁদপুর পুরান বাজারের মাদ্রাসার শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “বিজয়ী”।
রবিবার (৩১ আগষ্ট) বিকালে আল আফসা মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে পানির ফিল্টার তুলে দেন।
অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন- বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীত বস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে।
তিনি আরও বলেন ইনশাআল্লাহ আগামীতেও করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।
এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ বিজয়ীর কর্মকতাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital