বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা

রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম
শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় শাহরাস্তি পৌরসভার বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম এবং যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মানিক। এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার মেম্বার, চিতোষী পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের আয়োজনে আগামী ৪ সেপ্টেম্বরের গণসংযোগ ও র‍্যালিকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital