বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে তারুণ্যের সমাবেশে

ফরিদগঞ্জের রাজনীতিকে ঐক্যবদ্ধ রাখতে দল আমাকে দায়িত্ব দিয়েছে : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জের রাজনীতিকে ঐক্যবদ্ধ রাখতে দল আমাকে দায়িত্ব দিয়েছে : এম এ হান্নান

ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে রূপসা দক্ষিণ ইউনিয়নে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
আলহাজ্ব এম এ হান্নান বলেন, “আগামীর বাংলাদেশ মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। যে যত দফাই দিক না কেনো, বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমাধান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুতি নিচ্ছে। গত তিনটি নির্বাচনে দেশের তরুণ সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা তরুণদের উদ্বুদ্ধ করতে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা তার আদর্শ ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা রাজনীতি করি। ফরিদগঞ্জের রাজনীতিকে ঐক্যবদ্ধ রাখতে দল আমাকে দায়িত্ব দিয়েছে। বিভক্তি না করে আসুন আমরা একই ব্যানারে রাজনীতি করি। আসন্ন নির্বাচনে দল যাহাকেই মনোনয়ন দেক না কেন, আমরা তার জন্য নয় বরং বিএনপির জন্য তাকেই বিজয়ী করবো। এর ব্যক্তয় যদি কেহ ঘটাতে চান, নেতা-কর্মীরা তার দাঁত ভাঙা জবাব দিবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital