বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন রহমত আলী বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৩৫ পিএম
শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন রহমত আলী বেপারী
মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন রহমত আলী বেপারী।
শুক্রবার (২৯ আগস্ট) মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির আহ্বায়ক হলেন, মো. শাহ জালাল ঢালী, সদস্য সচিব মো. আল ইসলামকে নির্বাচিত করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. শামীম প্রধান, মঞ্জুর আহম্মেদ বেপারী, শামীম মীর, ফজলুল হক গোলদার, সুজন মাঝি, সোলেমান সরকার, বাদল হাওলাদার, জহির মোল্লা।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মিলন ঢালী, সানাউল্ল্যাহ দর্জি, পনিডত আলী দেওয়ান, আব্দুর রহিম কবিরাজ, মো. হেলালকে মনোনীত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital