শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএর নব যোগদানকৃত শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.নাহিদ ইসলাম।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দুই নব যোগদানকৃত শিক্ষক ফুল দিয়ে বরণ ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

এসময় তিনি বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে শিক্ষকদের সজাগ থাকবেন ।

তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

Model Hospital

এনটিআরসিএর নব যোগদানকৃত দুই শিক্ষকদের মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষার মান আরো অনেকটাই এগিয়ে যাবে।

এছাড়া,সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। তারা শিক্ষার মানোন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আলোচনা শেষে,নব যোগদানকৃত এনটিআরসিএর দুই শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন, প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাহিদ ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital