বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই কিশোর আটক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম
ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই কিশোর আটক
ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই কিশোরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলো পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের আরাফাত হোসেন(১৭) ও কাছিয়াড়া গ্রামের শিহাব হোসেন(১৭)। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
আটককৃতদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ চেষ্টা করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এজহার দায়ের করেন।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, দরিদ্রতার কারণে তার ১৪ বছর বয়সী কিশোরী মেয়ে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতে নিকট আত্মীয়ের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় পোঁছালে ভুক্তভোগীকে অভিযুক্ত একদল কিশোর প্রথমে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কাছিয়াড়া গ্রামে রাজার পার্ক এলাকায় একটি একটি বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় ভুক্তভোগী কিশোরীর ডাকচিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। এদিকে ওই কিশোরীর প্রেমিক সন্দেহে আটক মুন্নার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি থানা পুলিশ। ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital