বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দাফন সম্পন্ন

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়ার ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়া জানাযার নামাজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
গত ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা আদ্ব-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি বেশ কিছুদিন যাবত নানা  শারীরিক জটিলতা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে, অসংখ্য ছাত্রছাত্রী সহ বহুআত্মীয়-স্বজন ওগুনাগ্রহী রেখে গেছেন।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় আবু ইউনুস ভূইয়া প্রথম জানাযা তার দীর্ঘদিনের কর্মস্থল এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজের পূর্বে মরহুম আবু ইউনুস ভূইয়ার স্বরনে স্মৃতি স্মরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আহসান আলী মিজি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও হাইমচর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মিন্টু, সাবেক শিক্ষক ও জেলা জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট গোলাম কাউছার শামীম এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গাজী মোহাম্মদ মহসিন।
জনাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন মুন্সী, জাকির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহন করে।
মরহুমের প্রথম জানাযার নামাজের ইমামতি করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুল্লাহ আল-মামুন।
জানাযায় নামাজ শেষে মরহুমকে তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ডাসাদী ডিএস আই এস কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশঃ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আহসান আলী মিজি সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital