বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড্রেজারের গর্তে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ এম
কচুয়ায় ড্রেজারের গর্তে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ছবি প্রতীকী

চাঁদপুরের কচুয়া উপজেলায় ড্রেজারের বালুর গর্তের পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো রায়হান (৬) ও রিহান আহমেদ (৩)। তারা আপন মামাতো-ফুফাতো ভাই। রায়হান শাসনখলা গ্রামের মোশারফের ছেলে। রিহান একই গ্রামের শাহিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশে একসঙ্গে খেলছিলো রায়হান ও রিহান। এ সময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে এক পর্যায়ে দু শিশু খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি ড্রেজারের বালুর গর্তে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

Model Hospital

এক পর্যায়ে বালুর গর্তে তারা ডুবে আছে দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital