বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদকবিরোধী আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
কচুয়ায় মাদকবিরোধী আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

কচুয়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।

কচুয়ায় নবীন শিক্ষকগনের সংবর্ধনা, মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর ) সকালে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজামানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ. কে. এম. জাহাঙ্গীর আলম, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা: আব্দুল কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহ-আলম।

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর শ্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয় এবং উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাদককের কুফল সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital