শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম
মতলব উত্তরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শিল্পকলা মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা বাজারে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর  বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সামিউল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তফদার, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি, পৌর যুবদলের  আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরসাল আহাম্মেদ সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital