বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চাঁদপুরে নদীপথে জশনে জুলুছ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চাঁদপুরে নদীপথে জশনে জুলুছ

চাঁদপুরের নদীপথে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুছ তথা বর্ণাঢ্য নৌ র‍্যালি।

‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়’/তোরা দেখে যা আমেনা মায়ের কোলে’/জশনে আমাদের রাসুল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল আল্লাহি আল্লাহ’ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে মন জুড়ানো এমন নাত, গজল এবং কাসীদা পরিবেশ করে চাঁদপুরের নদীপথকে মাতিয়ে তুলেছে নবী প্রেমিক আশেকে রাসুলরা।

তরিকত ভিত্তিক সংগঠন ‘দাওয়াতে ইসলামি’র কণ্ঠ শিল্পী এবং আশেকানরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমন তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুরের নদীপথে জশনে জুলুছ তথা বর্ণাঢ্য নৌ র‍্যালি করে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ১৫০০ বছরপূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুরের নদীপথে এই জশনে জুলুছ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ২টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে এ জুলুছের সূচনা হয়।

এ নৌ শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনন্দ ও মাহাত্ম্য উদযাপন করেন। বর্ণিল সাজে সজ্জিত নৌযানগুলোতে ধর্মীয় স্লোগান, পতাকা ও আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী চাঁদপুর জেলার দায়িত্বশীল রফিকুল ইসলাম আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার দায়িত্বশীল আব্দুল মুনাফ, ফরিদগঞ্জ উপজেলার দায়িত্বশীল মাওলানা হোসেন আত্তারি এবং কচুয়া উপজেলার দায়িত্বশীল আহসান হাবীব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন মিঠু, জুয়েল রানা, নূর মোহাম্মদ আরেফিন, মোঃ আওলাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও এ জুলুছে অংশগ্রহণ করেন।

নদীপথে জুলুছ ঘিরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital