বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বণিক সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী গিয়াস উদ্দিনের ছাতা মার্কার প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৮ পিএম
ছেংগারচর বণিক সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী গিয়াস উদ্দিনের ছাতা মার্কার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : রবিবার ছিল প্রচারণার শেষ দিন, এ দিনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি প্রার্থী মো. গিয়াস উদ্দিন কমিশনারের ছাতা মার্কার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি রবিনবার বিকেলে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি প্রার্থী মো. গিয়াস উদ্দিন কমিশনারের ছাতা মার্কার প্রচারণায় অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী এনামুল আলম সিদ্দিকী, সাবেক কমিশনার শাহনূর বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মন্টু, শাহজাহান খান, মো. শাহআলম প্রধান, মনজুর আহমেদ খান, নূর মোহাম্মদ খান’সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সদস্যরা। আগামী ১৫ ফেব্রুয়রি মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা যারাই নির্বাচনে প্রার্থী হয়েছি সকলেই ব্যবসায়ী। তাই এই নির্বাচনে যারা বিজয়ী হবো সকলেই বাজারের বাণিজ্যিক কার্যক্রমকে আরো তরান্বিত করতে কাজ করবো।

বিশেষ করে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। ব্যবসায়ীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবেন আমরা সকলেই তাদের সাথে একাত্মতা পোষণ করে বাজারের ব্যবসা এবং ব্যবসায়ীর কল্যাণে মিলেমিশে কাজ করবো।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।