শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন ও সাংগঠনিক নিরব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন ও সাংগঠনিক নিরব

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ২০২৫-২৭ অর্থ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি, মো. হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক ও নিরব আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদসরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. হোসাইন পাটোয়ারী, সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমেল, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম ইয়াসমিন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন ( নাছিমুল বারী), সম্মানিত সদস্য রাজু মির্জা, মো. সোহরাব, মো. তারেক আজিজ ও মোহাম্মদ মোশারফ হোসেন।

সংগঠনটির সদ্য ঘোষিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী বলেন, বাতিঘর মানবকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনটির সদস্যদের প্রধান কাজ গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। অতীতেও সংগঠনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করেছে। এবং ভবিষ্যতেও যেনো নিঃস্বার্থে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য সকালের সহযোগিতা কামনা করেন তারা।

Model Hospital

উল্ল্যেখ, সংগঠনটি ২০২২ সালের ২৬ আগস্ট যাত্রা শুরু করে। এর পর থেকে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, ঈদ উপহার বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, মেধাবী অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বই বিতরণ সহ সামাজিক কাজে অবদান রাখছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital