বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দলকে সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই : সাবেক মেয়র মোস্তফা কামাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম
দলকে সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই : সাবেক মেয়র মোস্তফা কামাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল বলেন, “বিএনপি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের শক্তি। দলকে সুসংগঠিত রাখতে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ আমাদের পরিচয়, এ বিষয়ে কোনো আপোষ নেই। দলের যেকোনো সিদ্ধান্ত আমাদের সবার জন্য মেনে নেওয়া বাধ্যতামূলক।”
তিনি আরও বলেন, “আমাদের তারুণ্যের আশা জননেতা তারেক রহমানের নির্দেশনা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপি অগ্রসর হচ্ছে। দলের কাউকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে দেওয়া হবে না। সবাই সতর্ক থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত
করবেন।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, কাজী জাহাঙ্গীর আলম, ডা. মনির হোসেন, বিল্লাল হোসেন খোকন, এহতেশামুল হক সজীব ও মনির হোসেন মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা শাহজাহান সম্রাট, সারাফাত করিম, মোবারক হোসেন সোহেল, তারিকুল ইসলাম তামিমসহ অন্যান্য নেতাকর্মী।
সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীদের গান ও পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital