বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মাদকসেবী দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১২ পিএম
মতলব উত্তরে মাদকসেবী দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের চিহ্নিত দখলবাজ মাদকসেবী দুলাল হোসেন (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৫) এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। তারা সরদারকান্দি গ্রামের মৃত পন্ডিত বেপারীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকে দেলোয়ার মাদক সেবন, দখলবাজি, চাঁদাবাজী সহ নানা অপরাধমূলক কর্মকান্ড জড়িয়ে পরে। বিধায় তাকে প্রবাসে পাঠিয়ে দেয়া হয় পরিবারের সদস্যরা। তারপরও সামান্যটুকুও সংশোধন হয়নি। ছুটিতে দেশে এসেই রাতের আঁধারে জলসা সাজিয়ে গাঁজা ও মদ সেবনের আয়োজন করে। শুধু তাই নয় আপন বোনদেন সম্পত্তি গ্রাস করার জন্য দেলোয়ার একাধীকবার বোনদের প্রাণে মারার হুমকি দেয়। আপন বোনকে শ্লীতাহানীর করেছে বিধায় কোর্টে মামলা করেছে তার বোন।

মতলব কলেজে পড়ালেখায় অধ্যায়ণরত থাকাবস্থায় ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে ককটেল বিস্ফোরণ করে নামের পার্শ্বে ককটেল দেলোয়ার যোগ হয়। গত কয়েকদিন পূর্বে গ্রামের মানসিক প্রতিবন্ধী একজনকে বেধড়ক পেটায়। প্রকাশ্য তাকে মেরে ১০ লাখ টাকা দিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে।

দুলাল ও স্থায়ীভাবে দেশে বেকার হতাশাগ্রস্থ হয়ে গাঁজায় আসক্ত হয়। বিধায় পরিবার পরিজন কিংবা আশপাশের লোকজনদের সাথে বাজে আচরণ করে থাকে।

Model Hospital

তাদের এসব কারণে আতংকিত সরদারকান্দি গ্রামের সাধারণ লোকজন। এই অত্যাচার থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, তারা দুই ভাই বেপরোয়া প্রকৃতির লোক।
গত কয়েক মাস পূর্বে তার আপন ভাগ্নাকে প্রাণে মারার হুমকি দিলে সে আত্মরক্ষার্থে থানায় অভিযোগ দায়ের করে। মাতাল প্রকৃতির বিধায় কেউ তার সাথে ভয়ে কথা বলতে চায়না। আপন বোন ভাগ্না, ভগ্নিপতি কারো সাথেই সম্পর্ক নেই বললেই চলে। পরিবারের সকল সদস্যদের সম্পত্তি থেকে বঞ্চিত করাই তার মূল লক্ষ্য। পার্শ্ববর্তী স্কুল মাষ্টার (অলু প্রধান) এর নিকট জমি বিক্রি করে তাকে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি। জমি দখল নিতে চাইলে উল্টো মারধর করে প্রাণে মারার হুমকি দেয় দেলোয়ার। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধর করে।

উপরোক্ত বিষয়ের আলোকে দেলোয়ার বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক রয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।