বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সত্য লিখুন, তা আমার বিরুদ্ধেও হলেও ; সাংবাদিকদের প্রতি এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
সত্য লিখুন, তা আমার বিরুদ্ধেও হলেও ; সাংবাদিকদের প্রতি এম এ হান্নান
“সাংবাদিকরা জাতির বিবেক। দেশের যেকোনো দুর্যোগে আপনারাই সামনে থেকে নেতৃত্ব দেন। ২৪-এর গণঅভ্যুত্থানেও তা আমরা দেখেছি। পতিত সরকারের কালো থাবা থেকে দেশ মুক্ত হওয়ার পর আপনারা এখন স্বাধীনভাবে কাজ করছেন। আমি চাই—আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন, তা আমার বিরুদ্ধেও হলেও লিখবেন। কারণ সত্য প্রকাশ না হলে মিথ্যার আবরণেই ঢেকে যাবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান এ আহ্বান জানান।
তিনি বলেন, “২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জালিয়াতি করা হয়। আমি মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু একটি মহল পতিত সরকারের মদদ নিয়ে তা বাতিল করে নাটক সাজায়। যা আইনগতভাবে সঠিক ছিল না। সাংবাদিকদের প্রতি আমার আহ্বান—এসব সত্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরুন। একইসাথে আমি যদি কোনো অনিয়ম বা অন্যায় করে থাকি, সেটিও প্রকাশ করুন। সত্য প্রকাশ হোক—সে যেই হোক না কেন।”
আহ্বায়ক হান্নান আরও বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমার মুখ ভালো নয়। আসল কথা হলো—আমি চোরকে চোর, বাটপারকে বাটপার বলি। আবার যিনি ভালো, তাকে ভালো বলি। এটাই আমার একমাত্র দোষ।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক হোসেন খান,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital