শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তাসনুহাকে গলা টিপে হত্যার অভিযোগ, চাচা–চাচি আটক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ এম
তাসনুহাকে গলা টিপে হত্যার অভিযোগ, চাচা–চাচি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিনে নিখোঁজ হওয়া শিশু তাসনুহা আক্তারের (৩) মরদেহ রাত ১২টার দিকে বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু তাসনুহা শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির মো. রুবেলের মেয়ে। এই ঘটনায় তার চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে ভাত রান্না করার সময় গরম পানি পড়ে শিশুটির শরীরে। এ সময় শিশু চিৎকার দিলে চাচি সাথী বেগম গলায় চাপ দিয়ে ধরে বলে অভিযোগ উঠেছে। এতে মারা যায় ওই শিশু। শিশুর স্বজনেরা জানান, বাড়ির সবার অগোচরে শিশুকে বস্তাবন্দী করে পুকুরের পানিতে ফেলে দেন তিনি। রাতেই চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করা হয়েছে।

Model Hospital

এ ঘটনায় শিশু তাসনুহার বাবা রুবেল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital