বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মসজিদের ইমামকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ পিএম
কচুয়ায় মসজিদের ইমামকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার করায় অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার বাদ জুমার নামাজের পর কুটিয়া লক্ষ্মীপুর বাজারের রাস্তার উপর ওই গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন,ক্যাশিয়ার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম,সমাজসেবক ওমর ফারুক, মাওলানা আবু বক্কর ও মোস্তফা কামালসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালে ৫ আগস্টের দিন যাত্রাবাড়ি একটি ঘটনাকে জড়িয়ে সম্প্রতি কয়েকদিন যাবত অজ্ঞাত দুইটি ফেইক ফেসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে গ্রামে একটা অস্থিরতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। অজ্ঞাত ফেইক ফেসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত। মসজিদের ইমামসহ এলাকার লোকজনের সম্মানহানি হচ্ছে।

Model Hospital

তারা আরো বলেন, ইতিমধ্যে ভুক্তভোগী ইমাম মুফতি আব্দুর রহমান কচুয়া থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি করেছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেইক ফেসবুক আইডি পরিচালনাকারীকে সনাক্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনতে এ ব্যাপারে বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital