বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে  ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৫ পিএম
হাজীগঞ্জে  ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

হাজীগঞ্জে ব্যাপক আয়োজনে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুছের খণ্ড চিত্র।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)  উপলক্ষে হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ ) বাদ জোহর দরবার শরীফ প্রাঙ্গন থেকে এই জুলুছ বের হয়। আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ জাহান শাহ মোজাদ্দেদী (র.)’র বড় সাহেবজাদা আওলাদে রাসুল শায়খ সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর নেতৃত্বে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই জশনে জুলুছ (আনন্দ মিছিল) বের করা হয়।
জুলুছে শাহপুর দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা ইয়াসির আহমেদ সোবহানী, কুমিল্লা বখশিয়া দরবারের পীর সাহেব মাওলানা কুতুবউদ্দিন বখশী উপস্থিত ছিলেন।
জশনে জুলুছটি ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে এসে মিলিত হয়। এরপর মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মাও. এএইচএম আহসান উল্লাহ আবেদীর সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং  মোনাজাত পরিচালনা করেন সাইয়্যেদ মাখদুম শাহ্ আল মাদানী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন এবং হযরত মোহাম্মদ (সা.) প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে মিলাদ-কিয়াম করা হয়।
মাও. মো. শাহজালাল আবেদীর সঞ্চালনায় আলোচনা সভায় মাও. মো. গাজী আব্দুর রাহীম, কাঁঠালিয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর আল্লামা শামছুদ্দীন আহমেদসহ দেশের বিভিন্ন দরবার, মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর পরিবারের সদস্য, দরবারের খাদেম, আলেম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital