বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান ব্যারিষ্টার কামাল উদ্দিনের

মোঃ মাসুদ রানা/রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান ব্যারিষ্টার কামাল উদ্দিনের

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা।

চাঁদপুর -৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র‍্যালিতে অংশ নেন। উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান বক্তা ব্যারিস্টার কামাল উদ্দিন তার বক্তব্যে তিনি বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান আর ২৪ সালের আন্দোলনের শিক্ষা আমাদের একটাই জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। বিএনপি সেই ঐক্যের প্রতীক হয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেবে।”

ব্যারিস্টার কামাল উদ্দিন উল্লেখ করেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন দলের প্রতিটি কর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে নতুন উদ্দীপনায় কাজ করতে হবে।

Model Hospital

চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।”

তিনি আরও যোগ করেন, বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে আলোচনায় নেতারা একমত হন, জনগণের আস্থাই বিএনপি’র সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে নিয়েই ভবিষ্যতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা হবে দলের মূল লক্ষ্য।

শাহরাস্তির এই র‍্যালি আবারও প্রমাণ করেছে, বিএনপি এখনও রাজপথে জনতার শক্তি সংগঠিত করতে সক্ষম। জনগণের বিশ্বাসই তাদের প্রধান প্রেরণা, আর সেই বিশ্বাসই ভবিষ্যতের পরিবর্তনের ভিত্তি হয়ে উঠছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।