শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এমপি রাশেদা বেগম হীরার স্বামী রফিকুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম
চাঁদপুরে এমপি রাশেদা বেগম হীরার স্বামী রফিকুল ইসলামের ইন্তেকাল
চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক দু-বারের মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো: রফিকুল ইসলাম মজুমদার ইন্তেকাল করেছেন।
৭সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৬বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
৮সেপ্টেম্বর (সোমবার) সকালে মরহুমের প্রথম জানাজা নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ লাকসাম নাথের পেটুয়া মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো: রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকা পুপুলার হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে তাকে উন্নত  চিকিৎসার জন্য ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর জেলা বিএনপির শোক: 
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম।
এছাড়াও আরো শোক জনান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের (আপিল বিভাগের) জাতীয়তাবাদী আইনজীবি এডভোকেট মো: আমিনুল ইসলাম, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন এর ম্যানেজার রুবেল রুশদী সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলের নেতৃ্বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital