বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

চাঁদপুরে ২০৪ মণ্ডপে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ সুপার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম
চাঁদপুরে ২০৪ মণ্ডপে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ সুপার

সনাতন ধর্মালম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শরাদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

সনাতন ধর্মালম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শরাদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর), চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সকল পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। এ বছরও পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকগণ পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে।”

Model Hospital

সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপের নিরাপত্তা, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, সিসি ক্যামেরা ব্যবহার, টহল জোরদারকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার পূজার সময় যাতে জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং জনগণ নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ বছর চাঁদপুর জেলায় ২০৪ টি মন্ডপে পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদিয় দূর্গা পূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমির মধ্যদিয়ে সমাপ্ত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital