বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫২ বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থী পেলো বাইসাইকেল: শিক্ষিত নারীই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শক্তি- ডিসি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম
চাঁদপুরে ৫২ বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থী পেলো বাইসাইকেল: শিক্ষিত নারীই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শক্তি- ডিসি

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।

ডিসি আরও বলেন বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার বাল্যবিয়ের বিষয়ে সচেতন হওয়ার কারণে সংশ্লিষ্টরাও এ বিষয়ে সোচ্চার হয়েছে। মাঠপর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হোসেন, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম এম মোস্তফা।

৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে ১১৫টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।

বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital