বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ
জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন। রাজনীতিতে যিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় এগিয়ে আসেন, তিনিই প্রকৃত অভিভাবক। এমনই মানবিক নেতৃত্বের পরিচয় দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ।
সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন পাটোয়ারীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি। দুটি কিডনি নষ্ট হয়ে স্বপন পাটোয়ারী দীর্ঘদিন ধরে শারীরিক কষ্টে ভুগছেন। প্রতি মাসে নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে আর্থিকভাবে কঠিন হয়ে পড়েছিল।
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য মো. আব্দুল জলিলের মাধ্যমে এ তথ্য সাবেক এমপির কাছে পৌঁছালে তিনি স্বপন পাটোয়ারীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান, উপজেলা প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, শ্রমিকদল নেতা আবুল কাসেম, ১৫নং ইউনিয়ন বিএনপির নেতা সালাম মোল্লা, আব্দুর রহিম, মিলন হোসেন, খোকন হোসেন, মো. ইউসুফ, মোহাম্মদ নবিদ হোসেন, শরিফ পাটোয়ারী, যুবদল নেতা দিপু পাটোয়ারী, সুমন বেপারী, মিন্টু ও জাকির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ জানান, লায়ন মো. হারুনুর রশীদ সবসময়ই কর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদে তাদের পাশে দাঁড়ান। তার এই মানবিক উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital