বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অর্থায়নে

মতলব উত্তরে ৯ কোটি ব্যয়ে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম
মতলব উত্তরে ৯ কোটি ব্যয়ে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে উপজেলার উত্তর লুধুয়া আমতলা-সুজাতপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় হইতে জিমি কার্টার একাডেমি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সোহেল অনোয়ার। ৯ কোটি টাকা ব্যয়ে উক্ত কাজটি বাস্তবায়ন করবেন নির্মাণকারী প্রতিষ্ঠান আক্কাস কনস্ট্রাকশন।
উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী সোহেল অনোয়ার বলেন, জনগণের প্রত্যাশা ছিল সুজাতপুর বাজারে প্রবেশের জনগুরুত্বপূর্ণ সড়কটি যেন টেকসই উন্নয়ন হয়। সে চিন্তা মাথায় নিয়েই কাজটি করা হবে।
এ ক্ষেত্রে  নির্মাণ কাজটি করতে গিয়ে জনগণের যাতায়াতে কিছুটা অসুবিধা হবে। বৃহৎ  স্বার্থে এ সামান্য কষ্ট সহ্য এবং ধৈর্য্য  ধারন করতে  হবে  সবাইকে।
তিনি আরও বলেন, পিচ রাস্তা নির্মানের পাশাপাশি, ছোট কালভার্ট, গাইড ওয়াল ও রাস্তার উভয় পাশে সোল্ডার ৩ ফুট করে মাটি ভরাট কাজ করা হবে। কাজটি যেন মানসম্মত ভাবে করা হয় সেব্যাপারে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, বিএনপি নেতা মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, খায়রুল হাসান বেনু’সহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital