বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম
কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাসুদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানার পুলিশ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এসআই রাশিদুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড রাস্তা উপর থেকে একটি ভাড়া সিএনজি থেকে মাদক ব্যবসায়ী মাসুদ হোসেনকে (৩০) আটক করেন।

এ সময় তার শরীরের তল্লাশি চালিয়ে জিন্সের প্যান্টের পকেটে থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করেন। মাদক ব্যবসায়ী মাসুদ হোসেন কড়ইয়া গ্রামের গাজী বাড়ির আমিন মিয়ার ছেলে।

কচুয়া থানার পুলিশ জানান, গ্রেফতারকৃত মাসুদ একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কচুয়ার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রয়েছে।

Model Hospital

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী মাসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital