বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম
হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে রুমা রানী ঘোষ (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আকাশ সরকারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের দাবি নেশার টাকার জন্য স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পিছনে কার্তিক সাহার ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রুমা রানী ঘোষ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা ঘোষবাড়ীর উত্তম ঘোষের ছোট মেয়ে। পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের পর মতলব উত্তর উপজেলার শিবপুর সরকার বাড়ির রতন সরকারের ছেলে আকাশ সরকারের সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের মা অভিযোগ করে বলেন-ঘটনার দিন সকালে জামাই ফোন করে মেয়ে নিয়ে যেতে বলে। আমি বাসায় গিয়ে দেখি, রুমার জামা-কাপড় ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে আছে তার নিথর দেহ। আকাশ নেশার টাকার জন্য আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। দীর্ঘদিন ধরেই সে নেশা করত এবং আমার মেয়েকে নির্যাতন করত। আমি এ হত্যার সঠিক বিচার চাই। বিয়ের পর থেকেই আকাশ সরকার নিয়মিতভাবে রুমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। একাধিকবার পারিবারিকভাবে শালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।

Model Hospital

অন্যদিকে-স্বামী আকাশ সরকার দাবি করেন-শুক্রবার রাতে আমি পূজা মণ্ডপে ছিলাম। সকালে কিছুটা কথা কাটাকাটি হলেও পরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি, জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে রুমা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital