বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা
চাঁদপুরের মতলব  উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর বাজারের হাজী মার্কেট মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা মো. নূরুল হক সরকার।
 ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এস. এম. মিন্টু।
আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি শরীফ দর্জি, সাবেক সভাপতি মোবারক মুফতি, সাবেক সাধারণ সম্পাদক নাসির ফরাজী এবং ডা. কাউসার। এতে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা রক্ষা, সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং নাইট গার্ড নিয়োগসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বাজার বণিক সমিতি কেবল ব্যবসায়ীদের সংগঠন নয়; এটি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে সেতুবন্ধনের কাজ করে। তারা আরও বলেন, বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে সমিতির নিয়ম মেনে চলতে হবে।
শেষে বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital