বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী ‘মুক্তবাক’ মোড়ক উন্মোচন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম
শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী ‘মুক্তবাক’ মোড়ক উন্মোচন

১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো শহীদ রুমি পাঠাগারের ৫ বছর পূর্তি ও পাঠাগার কর্তৃক প্রকাশিত সাময়িকী ‘মুক্তবাক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

‘মুক্তবাক’ মোড়ক উন্মোচন করেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাজান তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক, মো, জহির উদ্দীন বাবর, শতফুল সমন্বয়ক এবং প্রশিক্ষক, মুক্তবাক সম্পাদক পর্ষদের সদস্য সাকিব আল ইমাম ও আশরাফুল সানি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগার ইনচার্জ ও মুক্তবাক সম্পাদক রহিমা কলি।

উদ্ভোধনী সংগীতের মধ্যদিয়ে অনষ্ঠান শুরু হয়। জুলাই শহীদদের শ্রদ্ধা জানান পাঠাগার সংগঠকগন সে সময় স্কাউট টিমও শ্রদ্ধা জানায়। দলীয় গান, দলীয় এবং একক নৃত্য, আবৃত্তি, শিশু জাদু শিল্পীর উপস্থাপনা এবং স্পর্ধার জুলাই- পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে পাঠাগারের বন্ধুদের পাশাপাশি শতফুল শিল্পীদের ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা।

Model Hospital

শহীদ মিনার প্রাঙ্গণ ছিলো মনীষী ছবি ও উক্তি দিয়ে শোভিত আরও ছিলো প্রদর্শণী কর্ণার। প্রদর্শণীর প্রথম ভাগে ছিলো গত ৫ বছর ধরে পাঠাগারের কর্মসূচীর আলোকচিত্র নিয়ে ‘আমাদের গল্পগুলো’ ২য় ভাগে ছিলো ‘স্পর্ধার জুলাই’ যেখানে চিত্রাংকন প্রতিযোগীতার সেরা ১০ টি ছবি, গত আগষ্টের সারাদেশে আঁকা গ্রাফিতির বাছাই করা কয়েকটি এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণের আলোকচিত্র।

সংগঠকগন বলেন, আমরা শহীদ রুমি স্মৃতি পাঠাগার এবং ‘মুক্তবাক’ এর সাহায্যে পাঠক তৈরি – জ্ঞান চর্চার কাজ নিবলস করে যাবো। কিশোর- তরুণদের অংশগ্রহনে সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবো। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা সামাজিক দায়বোধ – দেশপ্রেমিক- নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে। শহীদ রুমি পাঠাগারের স্লোগানই হচ্ছে, পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital