শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজা সেবন ও বহনের দায়ে রাসেলকে জেল-জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম
ফরিদগঞ্জে গাঁজা সেবন ও বহনের দায়ে রাসেলকে জেল-জরিমানা

ফরিদগঞ্জে গাঁজা সেবন ও বহনের রাসেল নামে এক ব্যক্তিকে জেল-জরিমানা দিলেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ী রাসেল হোসেনকে গাঁজা সেবন ও বহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘোড়াশালা বাজারের সামনে থেকে স্থানীয়রা মাদকসেবী ও ব্যবসায়ী রাসেল হোসেন (২৯) কে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আটককৃত রাসেল হোসেন পশ্চিম রূপসা গ্রামের ওবায়দুল্লাহ বেপারির ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “স্থানীয়দের হাতে আটক হয়ে রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য-উপাত্ত যাচাই করে সত্যতা নিশ্চিত করে তাকে এক মাসের কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফরিদগঞ্জ থানার এসআই রকিবুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital