বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে একরাতে সিঁধ কেটে দুই বাড়িতে ৪টি স্মার্টফোন চুরি: আতঙ্কে গ্রামবাসী

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম
শাহমাহমুদপুরে একরাতে সিঁধ কেটে দুই বাড়িতে ৪টি স্মার্টফোন চুরি: আতঙ্কে গ্রামবাসী
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময়ে সংঘটিত এ ঘটনায় চোরেরা ৪টি স্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। দলিল লিখক রুহুল আমিন পাটওয়ারীর ছোট ভাই প্রবাসী মাহমুদ পাটোয়ারীর বসত ঘরের উত্তর পাশে সিঁধ কেটে খাটের উপর থেকে তাদের ব্যবহৃত রিয়েলমি ব্র্যান্ডের ২টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায় চোর চক্র।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী মাহমুদ পাটওয়ারীর স্ত্রী জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে চোরেরা তাদের টিনের ঘরের উত্তর পাশে সিঁধ কেটে খাটের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা দুইটি স্মার্টফোন নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় মোবাইল দেখতে না পেয়ে বাহিরে বের হয়ে দেখি সিঁধ কাটা ও চুরির বিষয়টি টের পাই।
একই রাতে পাশের বাড়ির কালাম পাটওয়ারীর ঘরেও একই কায়দায় চুরি হয়। ভুক্তভোগী জানান, তার ঘরের দক্ষিণ পাশে সিঁধ কেটে ভেতরে ঢুকে চোরেরা কোন কিছু না নিয়ে চড়া মূল্যের দুইটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে।
স্থানীয় বিএনপি নেতা ও দলিল লেখক সাজ্জাদুল হক সোহাগ পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হঠাৎ এ ধরনের ঘটনা ঘটায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital