বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম
মতলব উত্তরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার ছেংগারচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ছেংগারচর পৌর অডিটরিয়ামে ‘অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুব কল্যাণসংস্থা’ আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা’র সমন্বয়ক সোহেল রানা সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি আল আমিন মিয়াজী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা’র উপদেষ্টা মিজানুর রহমান, ডিউড্রপ্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সাঈয়েদুল আরেফিন শ্যামল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক ফয়সাল আহমেদ সোহেল।

মতলব উত্তর ছেংগারচরে মেধাবী শিক্ষার্থীরা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর, যুগ্মআহবায়ক আরিফ উল্যাহ মুন্সি, প্রধান শিক্ষক ও অভিভাবক সরকার সাহেদুজ্জামান, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক রাসেল মিয়া, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক কেএস পলাশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital