শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ৬টি মোটরসাইকেলের বিভিন্ন অনিয়ম পাওয়া গেলে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সহায়তা করেন ফরিদগঞ্জ থানার ট্রাফিক এসআই মোশাররফ হোসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদগঞ্জে অবস্থানরত ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন ভঙ্গসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং আইনের শাসন সমুন্নত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital