শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারেক জিয়া'র ৩১ দফা বাস্তবায়নে-

মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল নেতার লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম
মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল নেতার লিফলেট বিতরণ

মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল নেতার লিফলেট বিতরণ।

তারেক জিয়া’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ছেংগারচর পৌর বাজারের বিভিন্ন দোকানদার, পথচারী, যানবাহনের চালক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের কাছে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরনকালে তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান সর্বদা এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কথা ভাবেন।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর ও আরিফ উল্যাহ মুন্সি, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম সহ উপজেলা ও পৌর যুব দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital