শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম
ফরিদগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহএক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। অভিযানে হর্নিদূর্গাপুর এলাকার বিএনপি নেতা মো. হাছান ওরফে গামছা হাছানের ছেলে মো. তারেক (৩০)মোটরসাইকেলসহ আটক হন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির মালিক সফিকুর রহমান সবুজ, পেশায় শিক্ষক। তিনি স্থানীয় হর্ণি তাহেরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত ৭ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হয়ে নিজের মোটরসাইকেলটি খুঁজে পাননি। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তিনি।
পরে সবুজ ফরিদগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী রোববার রাতে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে এবং অভিযুক্ত তারেককে গ্রেফতার করে। এ সময় মোটরসাইকেলের মালিক উপস্থিত হয়ে তার নিজস্ব যানবাহন শনাক্ত করেন। সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদে তারেক মোটরসাইকেল চুরির দায় স্বীকার করেন।
মোটরসাইকেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ মদিনা বাজারে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটককৃত তারেক বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ভুক্তভোগী সফিকুর রহমান সবুজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital