বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোচিত ঘটনায় আটক ৩, ইউনাইটেড হাসপাতাল সিলগালা

আপন দুলাভাই ও বেয়াইর লালসার শিকার, দাফনের আগে জীবিত অবস্থায় উদ্ধার সেই নবজাতক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম
আপন দুলাভাই ও বেয়াইর লালসার শিকার, দাফনের আগে জীবিত অবস্থায় উদ্ধার সেই নবজাতক

চাঁদপুরে জীবিত নবজাতক দাফনের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হাসপাতালের এক কর্মচারী, এক নার্স ও নবজাতকের গর্ভধারী কিশোরীর মাকে আটক করেছে পুলিশ। আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের আলোচিত ‘দি ইউনাইটেড হাসপাতাল’।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার সুয়াপাড়া এলাকার ১৫–১৬ বছরের এক কিশোরী ভগ্নিপতি মুন্না ও মুন্নার ভাই সাব্বিরের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি ধামাচাপা দিতে পরিবার গোপন রাখে। পরে গর্ভপাত করাতে তাকে চাঁদপুর শহরের ‘দি ইউনাইটেড হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক গর্ভপাত করানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

গত ১৪ সেপ্টেম্বর নবজাতককে জেলার চাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য পাঠানো হলে কবর খননকারী শাহাজাহান শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পান। সঙ্গে থাকা সাংবাদিক মুসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিম নবজাতককে উদ্ধার করে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে ভর্তি করান। তবে আট ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শিশুটি মারা যায়।

ঘটনার পর কবরস্থান এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গোয়েন্দা পুলিশ হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে গ্রেফতার করে। তার জবানবন্দিতে ঘটনার নেপথ্য কাহিনি উদঘাটিত হয়। পরে পুলিশ হাসপাতালের এক নার্স ও নবজাতকের মাকেও আটক করে। এ ঘটনায় কবর খননকারী শাহাজাহান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

Model Hospital

চাঞ্চল্যকর এ ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ আদালতের পরামর্শে ‘দি ইউনাইটেড হাসপাতাল’ সিলগালা করে দেয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের মানবিক প্রচেষ্টা ব্যাপক প্রশংসিত হয়েছে। একইসঙ্গে শাহরাস্তির ওই কিশোরীর জীবনাবসান ও তার ওপর ঘটে যাওয়া অমানবিকতার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital