শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২২৪টি দুর্গাপূজা মন্ডপের প্রতীমা তৈরির স্থানে র‍্যাবের টহল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম
চাঁদপুরে ২২৪টি দুর্গাপূজা মন্ডপের প্রতীমা তৈরির স্থানে র‍্যাবের টহল
মহালয়ার পর থেকেই চাঁদপুর জেলার ২২৪টি দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় সার্বিক ট্রহল জোড়দারের কথা জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরের পূজো মন্ডপ ও প্রতীমা তৈরির স্থান পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়েছেন।
মেজর সাদমান ইবনে আলম বলেন, গেলো বছরের চেয়ে এ বছর আরও ভালোভাবে যাতে সনাতনীরা দূর্গোৎসবটি সম্পন্ন করতে পারে সেজন্য র‍্যাব-১১ থেকে তাৎক্ষনিক সংবাদ পেতে ১টি কন্ট্রোল টিম খোলা হয়েছে। এছাড়া আমাদের ২টি টিম সার্বক্ষণিক ট্রহলে থাকবে এবং একটি স্ট্রাইকিং ফোর্স রেডি থাকবে ও সাদা পোশাকে র‍্যাব মাঠে থাকবে। ইতিমধ্যেই প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বশীলদের যোগাযোগের নাম্বার আমরা সংগ্রহ করেছি এবং তাদেরকেও আমাদের গুরুত্বপূর্ন নাম্বার সরবরাহ করেছি। যাতে করে যেকোন অপ্রতীকর পরিস্থিতি এড়াতে আমাদেরকে দ্রুত ঘটনার সংবাদ সবাই দিতে পারে এবং আমরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছাতে পারি।
র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এখন আমরা পূজা মন্ডপের প্রতীমা তৈরির স্থানগুলো টার্গেট করে ট্রহল চালাচ্ছি। প্রতীমা স্থাপনের পর পূজা মন্ডপ ও দূর্গম স্থানগুলো চিহ্নিত করে ট্রহলসহ অন্যান্য কাজ চালাবো। পঞ্চমী থেকে দশমীর দূর্গাপূজোর বিসর্জন পর্যন্ত প্রতিদিন দুপুর হতে ভোর পর্যন্ত সময়কে গুরুত্ব দিয়ে আমরা মাঠে থাকছি। আশা করছি সবাইকে সাথে নিয়ে খুব সুন্দরভাবেই এবারের দূর্গোৎসব সম্পন্ন করতে দিতে আমরা পারবো এবং এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহায়তাও আমরা প্রত্যাশা করছি।
এসময় চাঁদপুর কালীবাড়ি পূজা উদযাপন পরিষদের সদস্য তমাল ভৌমিক দূর্গা দেবীর প্রতীমা তৈরির মাটির কাজ শেষ ও দ্রুত রংয়ের কাজ শুরুর কথা জানিয়ে র‍্যাবকে পূজো মন্ডপ ঘুরিয়ে দেখান এবং নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানান। এ সময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার,চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital