রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবীতে প্রতিবাদ সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবীতে প্রতিবাদ সভা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভা বাতিল ও নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণপুর ইউনিয়নের জোড়পুল বাজারে ইউনিয়নবাসী এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

প্রতিবাদ সভায় নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহাল আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মো. জাবেদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহাল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব মিঞা মো. মামুন, মো. ইব্রাহিম তালুকদার, মো. মিজানুর রহমান প্রধান, মোশাররফ হোসেন পাটোয়ারী, মো. তাফাজ্জল পাটোয়ারী, মোহাম্মদ আলী মিয়াজি, মো. দুলাল মিয়াজি, গোলাম রাব্বানী, হানিফ পাটোয়ারী, জসিম উদ্দিন মিন্টু, এমরান হোসেন, আবু বকর প্রমূখ।

Model Hospital

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নারায়ণপুর পৌরসভা এবং ইউনিয়ন নিয়ে জটিলতার কারণে আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত।

গত প্রায় দুই বছর যাবত অনলাইন সেবা বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজ করতে পারছে না নারায়ণপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এই ইউনিয়নের শতকরা প্রায় ৮০ ভাগ লোক কৃষির উপর নির্ভর। তাই এই ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী পৌরসভা চায় না। এ প্রতিবাদ সভা থেকে আমরা দ্রুত পৌরসভার গেজেট বাতিল করে নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবি জানাচ্ছি।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।