বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে পপুলার কোচিং সেন্টারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম
শাহমাহমুদপুরে পপুলার কোচিং সেন্টারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে পপুলার কোচিং সেন্টারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড মান্দারী গ্রামে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের পরিচালক এইচ.এম সফিকুল ইসলাম (হেলাল) এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান পাটওয়ারী, করবন্দ আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মোঃ আবু হুরায়রা, মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর চাঁদপুর জোনের ম্যানেজার নজরুল ইসলাম, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কাদির।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনজুরা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোস্তফা, সহকারী শিক্ষক মাওলানা মোঃ যুবায়ের হোসেন, মোহাম্মদীয় দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা ইব্রাহিম খলিল, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইসলাহুল উম্মাহ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি মাওলানা মোঃ ছাবরির খান সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
পপুলার কোচিং সেন্টারের শিক্ষার্থীরা বিগত কয়েক বছরে এখান থেকে শিক্ষা নিয়ে ভালো ফলাফল অর্জন করেছেন বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক সফিকুল ইসলাম হেলাল।
উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং সেই সাথে আগত অতিথিদেরকেও উপহার তুলে দেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় বক্তারা পপুলার কোচিং সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।