শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেঘনা নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম
চাঁদপুরে মেঘনা নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ ভেসে উঠেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের নয়ানগর ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর কিনারায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় জেলেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি প্রায় ১০ বছর ধরে মোহনপুর, এখলাছপুর, দশআনি এলাকায় ভবঘুরে পাগল হিসেবে ঘুরে বেড়াতেন। সকালে জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইউপি সদস্য মিজানুর রহমানকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্নাকে অবহিত করেন। পরে চেয়ারম্যান ঘটনাটি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে জানান।
খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহটি হেফাজতে নেন।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে জানা গেছে, মৃত মহিলা দীর্ঘদিন যাবত এলাকাজুড়ে ভবঘুরে পাগল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital