রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ায় কে? সেবাপ্রার্থীদের ক্ষোভ…

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম
কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ায় কে? সেবাপ্রার্থীদের ক্ষোভ…

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ানোর দৃশ্য।

চাঁদপুরের  কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মুখে এখন একটাই প্রশ্ন “হাসপাতালের ভেতরে ছাগল চড়ায় কে?”।
চিকিৎসা সেবায় ইতিবাচক সুনাম অর্জন করলেও সম্প্রতি এই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার মারাত্মক অবনতি দেখা দিয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে খানা-খন্দ, পর্যাপ্ত চিকিৎসক সংকট, ঔষধের ঘাটতি, দালালের দৌরাত্ব, পুরুষ ওয়ার্ডের পাশে হাসপাতাল বর্জ্য ফেলে রাখা—এসব কারণে ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে রোগীদের।
এছাড়া হাসপাতালের ভেতরে অটোরিকশার দৌরাত্ব রোগী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিদিন। এর মধ্যেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে হাসপাতালের আউটডোর চিকিৎসক চেম্বারের সামনে অবাধে ছাগল ঘুরে বেড়ানোর দৃশ্য ধরা পড়ে।
সেবাপ্রার্থীরা বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন অব্যবস্থাপনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা দ্রুত পরিচ্ছন্নতা রক্ষা, দালালের দৌরাত্ব বন্ধ এবং হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।
সচেতন মহল জানান, কেবল চিকিৎসা সেবা উন্নত করলেই হবে না; হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। দালাল ও অবৈধ দৌরাত্ব বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এক কথায়, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ানোর দৃশ্য শুধু হাস্যকর নয়, বরং অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থার জায়গাটি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
এব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডাঃ সোহেল রানা ছুটিতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।