বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা’ সভায় সভাপতিত্বে ও সঞ্চালনায় করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন যথাযথভাবে সঠিক থাকে সেদিকে সকলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, বর্তমান পরিস্থিতিতে যে কোন বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে, যেখানে অনিয়ম অন্যায় ভাবে কাজ হবে সেখানে প্রতিহত করতে হবে।
তিনি বলেন জন্ম নিবন্ধন বর্তমান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে এটার গ্রহণযোগ্য, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিক ও নাগরিক অধিকার, জন্ম নিবন্ধন সঠিকভাবে করার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাকিবুল হাসান ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটে শেখ মোঃ হারুনুর রশীদ হীরা (অঃ দাঃ), তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ আখন্দ রোকন।
মাসিক সভা ও আইন-শৃঙ্খলা কমিটির আলোচনায় উপজেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।