শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

স্বৈরাচার পতনের সাথে সনাতনী ধর্মের দেবী দূর্গার প্রসঙ্গে বক্তব্যে ইন্জিঃ মমিনুল হকের দুঃখ প্রকাশ!

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:১৫ পিএম
স্বৈরাচার পতনের সাথে সনাতনী ধর্মের দেবী দূর্গার প্রসঙ্গে বক্তব্যে ইন্জিঃ মমিনুল হকের দুঃখ প্রকাশ!

স্বৈরাচার পতনের সাথে সনাতনী ধর্মের দেবী দূর্গার প্রসঙ্গে বক্তব্যের জন্য ইন্জিঃ মমিনুল হকের দুঃখ প্রকাশ!

বিবৃতিতে তিনি বলেন, বিগত স্বৈরাচার আমলে সকল ধর্ম মতের লোকেদের উপরই জুলুম নির্যাতন হয়েছে! সকলেই যার যার ধর্মিয় অনুভূতি থেকে স্রষ্টার কাছে এই জালিম থেকে মুক্তির জন্য দোয়া/প্রর্থনা করেছে! জুলুম থেকে মুক্তি চেয়েছে! আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি এই নিকৃষ্ট স্বৈরাচার থেকে স্বয়ং আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, তেমনি অন্যান্য ধর্মের লোকেরাও মনে করেন, এই মুক্তি তাদের স্রষ্টার হস্তক্ষেপেই সম্ভব হয়েছে!

আমরা সকলেই জানি, স্বৈরাচার পতনে সকল ধর্ম মত, রাজনৈতিক দল এবং আপামর জনসাধারনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিলো! অগনিত রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্তির সংগ্রামে সনাতনী সম্প্রদায়েরও ত্যাগ রয়েছে এবং তাদেরও অনেক সন্তানহারা হয়েছেন!

তাদের সেই আত্মত্যাগকে ধর্মিয় অনুভূতির আলোকে প্রকাশ করতে গিয়ে আমি কিছু কথা বলেছি, যা আমার ধর্ম বিশ্বাসের সাথে বেমানান! আমি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি! ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে আমি আরও সতর্ক থাকবো ইনশাআল্লাহ!

Model Hospital

আমরা সকলেই সাধারন মানুষ এবং সাধারন মানুষের সামনে কথা বলার সময়ে কিছু ভুল ভ্রান্তি হয়েই থাকে! আমি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য অন্তরিকভাবে দুঃখিত!

বাংলাদেশ জাতিয়তাবাদি দল একটি সহনশীল ধর্মিয় পরিবেশে বিশ্বাসী! তাই বিষয়টিকে সহজ করে দেখার জন্য সকলের কাছে আন্তরিক অনুরোধ করা যাচ্ছে!

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।