শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ পিএম
হাজীগঞ্জে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগ-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা কোয়ার্টার মাঠে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

ফাইনাল খেলায় উপজেলা প্রকৌশলী একাদশ টাইব্রেকারে ১-০ গোলে উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মৎস্য কর্মকর্তা এস. এম. শাহীন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ,সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

উল্লেখ্য, এবারের লীগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রায় দেড় মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় প্রতিটি দল ৫টি করে খেলা খেলেছে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল শেষে আনন্দঘন পরিবেশে লীগের সফল সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital