বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাল হাজীগঞ্জে ৩৭তম ওরছে ইমামে রাব্বানী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম
কাল হাজীগঞ্জে ৩৭তম ওরছে ইমামে রাব্বানী

ইমামে রাব্বানী, কাইয়ুমে জামান, গাউছে জামান, পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আবু নছর মোহাম্মদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র ৩৭তম পবিত্র বেসাল শরীফ তথা ওফাত দিবস উপলক্ষে ৩৭তম ওরছে ইমামে রাব্বানী আজ ৮ অক্টোবর বুধবার।

হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে এই মহাপবিত্রতম ওরছ শরীফ আজ অনুষ্ঠিত হবে। একইসাথে অনুষ্ঠিত হবে হিজবুর রাসুল মহাসমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মা.জি.আ.)।

দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-বুজুর্গ আহলে সুন্নাতের আমন্ত্রিত মেহমান হিসেবে আজকের ওরছে ইমামে রাব্বানীতে উপস্থিত হবেন। বাদ আছর থেকে ওলামায়ে কেরামের বয়ান শুরু হবে। সারারাত বয়ান শেষে ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত করবেন দরবার শরীফের পীর সাহেব।

এছাড়া বাদ জোহর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া, হামদে বারি তায়ালা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানে মুর্শিদি পরিবেশন চলবে পর্যায়ক্রমে। বাদ মাগরিব পীর সাহেব কেবলার নেতৃত্বে ইমামে রাব্বানীর মাজার শরীফে গিলাফ চড়ানো হবে। তখন মাজার জিয়ারতসহ মিলাদ কিয়াম হবে। এই ওরছে ইমামে রাব্বানী অনুষ্ঠানে দেশের সকল নবী প্রেমিক সুন্নী মুসলমানকে অংশ নেয়ার জন্যে দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Model Hospital

উল্লেখ্য, আল্লামা সাইয়েদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাআতকে সাংগঠনিক রূপ দেন। এর আগে এই দেশে সুন্নী মুসলমানদের কোনো সংগঠন ছিল না।

তখন সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে আল্লামা আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালের ২৩ আশ্বিন, ৮ অক্টোবর ১২৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সভাপতি ছিলেন।

তাঁর জীবদ্দশায় তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরো বেশ কিছু দেশে ইসলামের মধ্যে যত ভ্রান্ত দল আছে তাদের সাথে অসংখ্য বাহাস-মোনাজারা এবং জিহাদ করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে প্রতিষ্ঠিত করেন। সে জন্যে তাঁর কাছে এই উপমহাদেশের সুন্নী মুসলমানগণ অশেষ ঋণী থাকবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital